মহেশখালী কক্সবাজার
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ ১জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ৬ নভেম্বর সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার
সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ নভেম্বর বুধবার বিকাল ৩ টায় কোস্টগার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী থানাধীন পানিরছড়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র'সহ ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।