বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

পৃথিবীতে এমন বহু নোবেল বিজয়ী আছেন,যারা তাদের অন্যায় কাজের জন্য কারাগারে গেছেন-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২৯ ২০:০৭:১৮

আজ (মঙ্গলবার) বিকেলে গণভবনে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীতে এমন বহু নোবেল বিজয়ী আছেন, যারা তাদের অন্যায় কাজের জন্য কারাগারে গেছেন। 
ড. ইউনূসের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম স্থগিত করতে বিদেশিদের পাঠানো চিঠি প্রসঙ্গে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজের প্রতি এত আত্মবিশ্বাস থাকলে ড. ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে বিবৃতি ভিক্ষা করে বেড়ান কেন? প্রধানমন্ত্রী বলেন, যারা বিবৃতি দিয়েছেন, তাদের আহ্বান জানাই, বিবৃতি না দিয়ে বিশেষজ্ঞ পাঠান, আইনজীবী পাঠান। দলিল দস্তাবেজ, কাজগপত্র ঘেঁটে দেখুন অন্যায় আছে কি না।
প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি খুঁজে বেড়াচ্ছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান করতে বলেছেন, কিন্তু দুর্নীতিবাজ পছন্দের লোক হলে কথা আসছে। কেন? আইন তো তার নিজস্ব গতিতে চলবে।
শেখ হাসিনা বলেন, বিবৃতি না দিয়ে তাদের ক্লায়েন্টের জন্য অভিজ্ঞ লোক পাঠাক। তারা কাগপত্র ঘেঁটে দেখুক, এটা আসলে কী? মামলা তো আমরা করিনি। এনবিআর থেকে আয়কর ফাঁকির মামলা করেছে। ক্ষতিগ্রস্ত লেবাররা মামলা করেছেন।
নোবেলজয়ী বলে কি ব্যবস্থা নেওয়া হবে না? এমন প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, পৃথিবীতে এমন বহু নোবেল বিজয়ী আছেন, পরবর্তীতে যারা তাদের অপকর্মের জন্য কারাগারে আছেন। 
বিবৃতির ফলে আদালত প্রভাবিত হবে কি না, স্বাধীনভাবে কাজ করতে পারবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পারবে না কেন? আদালত স্বাধীনভাবে চলবে। ভয় পেলে চলবে না। শ্রমিকদের পাওনা দিতে হবে।
এসময় দক্ষিণ আফ্রিকা সফর ফলপ্রসূ হয়েছে বলে জানান প্রানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সফরটা অত্যন্ত ফলপ্রসূ ছিল। বিশেষ করে, বিশ্বে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার এই সময়ে বাংলাদেশের জন্য বাণিজ্যিক সুযোগ বেড়েছে। 
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সফরে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দেখা হয়েছে আমার। তাদের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্য প্রসার ও একে অপরের সহযোগিতার বিষয়ে নানা আলোচনা হয়।

 


এ জাতীয় আরো খবর