বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

সৈ য় দ জা হি দ স রো য়া র

  • নীরব নিবাস
  • ২০২৫-১১-০৩ ২২:৫৬:২৯

তোমাদের পানে চাহি না, বন্ধু,
আমি থাকব শুধু নিজের ভিতরে-
সারা দিনের কোলাহল আমার নীরব বন্ধন।
কারো ধ্যান ভাঙব না,
কারো ছন্দ ভাঙব না,
শুধু নিজের হৃদয়ের সঙ্গে শান্তিতে থাকব।

শহরের শব্দে আমার নেই কোনো স্থান,
গভীর নিশ্বাসে আমি খুঁজে নেব অচেনা আলো।
যেখানে চোখ ভিজে না,
যেখানে ভাবনা ভাঙে না,
শুধু নীরবতা, একান্ত নীরবতা।

প্রতি ক্ষণে আমি শোনব নিজের অন্তরের কথা,
যে কথা কখনো চিৎকারে বলা যায় না,
যে কথা চোখের জলে বয়ে আসে,
যে কথা শুধু বোধ বুঝতে পারে,
শুধু হৃদয় শোনে।

এখানেই আমি জাগব,
কোনো উচ্ছ্বাসের ছায়া ছুঁবে না আমাকে।
শুধু নীরবতা এবং শুধু আমি-
তবুও, এই নীরবতার মধ্যেই
পেয়ে যাব আমার জীবনের অদম্য শক্তি।


এ জাতীয় আরো খবর