বুধবার, আগস্ট ২৬, ২০২৬

জাতীয় নির্বাচনের পরই অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা: ধর্মবিষয়ক উপদেষ্টা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-০৩ ১০:১৮:০৯
ফাইল ছবি

আগামী বছর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পরেই হবে বিশ্ব ইজতেমা। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। রোববার তাবলিগ জামাতের দুই বিভক্ত পক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
ধর্মবিষয়ক উপদেষ্টা বলেন, “তাবলিগ জামাতের উভয় পক্ষই একমত হয়েছেন যে, জাতীয় নির্বাচনের পরই ইজতেমা অনুষ্ঠিত হবে।” তিনি আরও জানান, দেশের নির্বাচনী কার্যক্রম ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বের বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন ও রমজান শেষে তারিখ নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে।
কারা আগে ইজতেমা করবে, সে বিষয়ে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “দুই গ্রুপের একসঙ্গে ইজতেমা আয়োজনের সুযোগ নেই।”

কীওয়ার্ডস: বিশ্ব ইজতেমা, জাতীয় নির্বাচন, তাবলিগ জামাত


এ জাতীয় আরো খবর