গল্পের শহরে নিলাম হলো
রাজধানীর ভায়োলিন সুরে-
এক নব নীড়ের সাথে মিতালী
হওয়ার কথা ছিল এক সমুদ্রসম আবেগী ঝড়ে-
মেঘনীরের আলিঙ্গনে,নীড় ছুঁয়ে গেল মিতালী ছাড়াই-
এক ঝুড়ি মৌলিক রান্নার রেসিপি
ছিলো স্বপ্নের মাঝে
স্বপ্নিল সুপুরুষের ডাকে।
কফির চুমুকে গল্প হলোনা
চোখে চোখ রেখে প্রণয়ী তানপুরা বাজানো হলোনা
প্রিয় সব রেসিপি...তৈরি হলোনা-
ইচ্ছেরা ধর্ষিত হলো স্বপ্নের সিগনেচারে।
জনপথ হলো নদী,ভেসে গেল স্বপ্ন,
ভেসে গেল স্বপ্নের সুন্দর সুপুরুষ!
ভেঙে গেল দীঘল দু মেরুর ঘুমন্ত হৃদয়
হলোনা পৃথিবী নক্ষত্রের শুভ্র সহবাস-
ভালো থেকো ওই স্বপ্নিল নিবাস।