হেমেন্তের চিঠি পেলাম
হলুদ রাঙা খামে,
সরষে ফুলের রঙ ছড়ালো
ডানে আর বামে ।
হেমন্তেরই আগমনে
পাকলো মাঠের ধান,
চাষির মনে তাই জাগেছে
সুখ- সারিদের বান ।
হেমন্তে আজ খেঁজুর গাছে
ঝুলছে রসের হাড়ি,
খেঁজুর রসের মিষ্ট পিঠা
চলছে বাড়ি বাড়ি ।
মাঠ জুড়ে হরেক রকম
দুলছে সবুজ শাক,
কলাই ক্ষেতে নেমেছে দেখো
নীল পরীদের ঝাঁক।