কিছু দৃশ্যমান ঋণ আমরা পরিশোধ করতে পারি এবং করিও। সেটা টাকা-পয়সা ধারসহ দৃশ্যমান প্রয়োজনীয় যেকোনো জিনিসের ঋণ আমরা পরিশোধ করি ।কিন্তু কিছু অদৃশ্যমান ঋণ আছে যেটা দেখা যায় না, যেমন ভালোবাসা,স্নেহ, মায়া মমতা ইত্যাদি। কাছের দূরের আত্মীয় অনাত্মীয় যে কোন সম্পর্কেই থাকে কমবেশি এই ভালবাসা ও স্নেহ মমতার প্রভাব। আমরা হয়তো সমাজ সংসারে একতরফা কারো কারো থেকে এই ভালোবাসা সৌভাগ্যক্রমে পেয়েই যাই, আর নিতেই থাকি। কখনোই ভেবে দেখিনা ভালোবাসার মানুষগুলো কতটা আদরে আহ্লাদে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে আমাদের । আমরা বুঝতে চাই না, পৃথিবীতে ভালোবাসার ঋণ সবচেয়ে বড় ঋণ। এই ঋণ শুধু ভালোবাসা দিয়েই পরিশোধ করতে হয় এবং করা উচিত। আসলে কারো কাছে ঋণী থাকতে হয় না।