শনিবার, মে ৩০, ২০২৬

ম হু য়া বি শ্বা স

  • কিশোর প্রেম
  • ২০২৫-১১-০২ ১১:২৭:৫৭

খোলা ছাদ খোলা চুল,টবেতে বাহারি ফুল
ছুঁয়ে দেখে কিশোরীর মন । 
হঠাৎ আলতো হাওয়া,চকিত চোখের চাওয়া
কেঁপে ওঠে,হৃদয়ের কোণ  । 

অকালে বসন্ত যেন,শরৎএ কোকিল কেন , 
সুর তোলে কিশোরীর নূপুরে !! 
দুচোখে লজ্জা নামে,ছেলেটি কি কিছু জানে ! 
রেডিওতে গান বাজে দুপুরে । 

অলস বিকেল জুড়ে,কবি মরে মাথা খুঁড়ে 
চায় কিছু লিখে যাবে অন্য । 
তখন কিশোরী মেয়ে,জানলায় পথ চেয়ে 
বসে থাকে প্রেমিকের জন্য ।

 


এ জাতীয় আরো খবর