সোমবার, অক্টোবর ৫, ২০২৬

না জ মু ন না হা র না জ মা

  • আত্মবিশ্বাস
  • ২০২৫-১১-০১ ২৩:২৯:১১

আমি পারি পারবো এইতো জোর,
শঙ্কামুক্ত পরিবেশে নিশ্চিন্ত ভোর।
না পারার কারুকার্য থাকে বহুদূর,
মনোবলের তপ্ত আশা ছড়ায় রোদ্দুর।

ভালোকে গ্রহন করি মন্দ হয় বিতাড়িত,
ভালোর পথে থাকি বলে সব হয় আলোকিত।
সত্য সততায় সৎপথে সর্বদা হই প্রভাবিত,
নিজের ভালো নিজেকেই করে পুরষ্কৃত।

পাইনি যাহা নেই তার আশা,
স্বকীয়তায় আছে অবাধ ভালোবাসা।
নিঃস্বতায় ও নেই কোন হতাশা,
সীমাবদ্ধতায় ও হয়না কোন উচ্চাশা।

আত্মার শান্তি বিশ্বাসে হয়,
আত্মতৃপ্তি ই মনোবলের জয়।
কামনা বাসনা বৃথা অনুনয়,
অবিশ্বাসের মোহনায় সবভালো হয় ক্ষয়।

আত্মার অনুভূতি বিশ্বাসে সচল,
স্বীয় কর্মের প্রাপ্যতাই করে সফল।
অনায়াসে বেড়ে যায় সুপ্ত মনোবল,
জরাজীর্ণ কলুষতা হয়ে যায় বিকল।

অলসতা কদর্যতা না রাখিলে ভীতে,
জীবন প্রদীপ উঠবেই জ্বেলে হিতে-বিপরীতে।
পরিশুদ্ধির পরম পাওয়া আত্মতৃপ্তিতে,
বিশ্বাসের স্বচ্ছতায় সব জায়গায় জিতে।

সততার বিশ্বাসে সুন্দর জীবন,
আত্ম-পূর্ণতায় হয় অসাধ্য সাধন।
নিষ্পেষিত কালিমায় হয়না দূষণ,
সুখ-আনন্দ ভরে থাকে সুস্থ দেহ মন।


এ জাতীয় আরো খবর