বুধবার, আগস্ট ১৯, ২০২৬

ফুলতলায় জাতীয় সমবায় দিবস পালিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-১১-০১ ১৯:৫৫:২৩

ফুলবাড়ীগেট  প্রতিনিধি  ঃ 
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” শ্লোগানকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে শনিবার সকাল ১০টায় র‌্যালী, জাতীয় ও সমাবায় পতাকা উত্তোলন এবং পরে উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সুচি রানী সাহা। উপজেলা সমবায় অফিসার ফারহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ^াস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। কোহিনুর জাহানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী সমবায় অফিসার মোঃ জাহিদুর রহমান, পাপিয়া রানী হালদার, সমবায়ী মঞ্জুর হাসান, বিষ্ণুপদ দাস, সুরাইয়া ইয়াসমিন, আবুল কালাম সরদার, হাদিস খান প্রমুখ। 

 


এ জাতীয় আরো খবর