মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নিষেধাজ্ঞা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-০১ ১৪:৩৮:২৩

অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। নতুন এ নির্দেশনায় বলা হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ সফর অনুমোদন দেওয়া হবে না।
সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা পরিপত্রে উল্লেখ করা হয়, পূর্বের নির্দেশনা সত্ত্বেও কিছু মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন, যা সরকারি নির্দেশনার পরিপন্থি। একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার যৌথ বিদেশ সফরকেও ‘অযৌক্তিক ও অপ্রয়োজনীয়’ বলে উল্লেখ করা হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে সরকারি কাজের ধারাবাহিকতা বজায় রাখা ও ব্যয় সাশ্রয়ের স্বার্থে বিদেশ সফর সীমিত রাখা জরুরি। তাই পূর্বে জারি করা সব পরিপত্রের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের পাশাপাশি নতুন করে একান্ত প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ পরিহারের নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনার কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং উপদেষ্টাদের একান্ত সচিবদের কাছেও পাঠানো হয়েছে।

কীওয়ার্ডস:বিদেশ ভ্রমণ, সরকারি কর্মকর্তা, নির্বাচন নির্দেশনা


এ জাতীয় আরো খবর