আমার স্বাধীনতা
দেখেছি আমার খালি চোখে,
আমার স্বাধীনতা
দেখেছি আমি অন্ধকার রাতে।
আমার স্বাধীনতা
দেখেছি আমি পথের এক শিশুর চোখে,
আমার স্বাধীনতা
দেখেছি আমি লাল সূর্যের মত।
আমি আমার স্বাধীনতা দেখেছি
পাহাড়,বন, সবুজ সমতল ভূমির মত।
রক্ত বিনিময়ে এই আমার স্বাধীনতা
রক্ত ঝরেছে লাল সূর্য যেমন করে তার আলো ছড়ায়,
তেমন করে রক্ত ঝরেছে এই বাংলায়।
বজ্রকন্ঠে ধ্বনিত হয়েছিল
আমরা আমাদের স্বাধীনতা চাই।
পেয়েছি সেই স্বাধীনতা
কখনো কেউ কি চিন্তা করেছে?
এত রক্তের বিনিময়ে পেতে হবে স্বাধীনতা।
আমি আমার স্বাধীনতা
এখন ভোর হলে দেখতে পাই,
এখন স্বাধীন দেশে স্বাধীনতার পতাকা উড়ে
লাল সবুজ বর্নের পতাকা
স্বাধীনতা আমার স্বাধীনতা
রক্তের বিনিময়ে স্বাধীনতা।