৫২ তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫, বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরী সমতি কর্তৃক আয়োজিত, প্রতিযোগীতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন পীরগঞ্জের জনগাঁও উচ্চ বিদ্যালয়ের মেয়ে ফুটবলাররা, এলাকায় ফিরেই পেলেন আনন্দ মুখর ফুলেল সম্বর্ধনা।
মেয়েদের ফুটবল খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও জেলা,পীরগঞ্জ উপজেলার জনগাঁও উচ্চ বিদ্যালয়। ২৮ শে অক্টোবর মঙ্গলবার সকালে ট্রেনযোগে ঢাকা থেকে পীরগঞ্জ স্টেশনে পৌঁছলে ফুল দিয়ে বরন করা হয় ক্ষুদে মেয়ে খেলোয়াড়দের। এ সময় স্কুলের শিক্ষক, অভিভাবক, সহপাটি এলাকাবাসীসহ তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে পিকআপ ভ্যানে করে খেলোয়াড়দের শহর প্রদীক্ষণ শেষে নিজ স্কুলে নিয়ে আবার সম্বর্ধনা দেয়া হয়।