শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত,মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত ও ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিক

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১০-২৬ ১০:০৮:৪৬
ফাইল ছবি

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ না হলেও নির্ধারিত হয়েছে সেমিফাইনালের চার দল। লিগপর্বের পারফরম্যান্স অনুযায়ী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়া জায়গা করে নিয়েছে শেষ চারে।
আগামী বুধবার (২৯ অক্টোবর) প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল অস্ট্রেলিয়া ও ভারতের শক্তিশালী দল।
অস্ট্রেলিয়া সাত ম্যাচে ছয় জয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে সেমিফাইনালে উঠেছে। দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা নিজেদের অপরাজিত রেকর্ড ধরে রাখে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা পাঁচ জয়ে ও দুই হারে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
ইংল্যান্ড এখন পর্যন্ত ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। তাদের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ রয়েছে। ভারত সমান ছয় ম্যাচে তিন জয় ও তিন হারে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে। বাংলাদেশের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয় পেলে তাদের আত্মবিশ্বাস বাড়বে সেমিফাইনালের আগে।
গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। এবারের টুর্নামেন্টে প্রত্যাশা অনুযায়ী লড়াই করতে পারেনি এসব দল।
সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে একদিন করে রিজার্ভ ডে। নির্ধারিত দিনে ফলাফল না এলে পরদিন খেলা পুনরায় অনুষ্ঠিত হবে। তবে সেমিফাইনালে যদি ম্যাচের ফল না আসে, লিগপর্বে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দলই ফাইনালে উঠবে। ফাইনালেও যদি একই পরিস্থিতি হয়, তবে শিরোপা ভাগাভাগি হবে দুই দলের মধ্যে।
নারী ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে এখন সবার নজর সেমিফাইনাল লড়াইয়ে, যেখানে অভিজ্ঞতা ও ফর্মে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে মরিয়া ভারত ও দক্ষিণ আফ্রিকা।

কীওয়ার্ডস:
নারী বিশ্বকাপ ২০২৫, অস্ট্রেলিয়া বনাম ভারত, ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা


এ জাতীয় আরো খবর