বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • কার্তিক মাস
  • ২০২৫-১০-২৫ ১০:২৯:৩২

কার্তিক মাসে কার্তিক বাবু
ধানের গন্ধে হলেন কাবু
ধান কাটা গান বাজে মাঠে 
বাবু তখন ব্যস্ত পাঠে।

আকাশ ভরা সাদা মেঘে
নিশীথে চাঁদ থাকে জেগে
নদীর জলে হাঁসের খেলা
ফুলবাগানে অলির মেলা।

পিঠেপুলি ঘরে ঘরে 
নানীর কথা মনে পড়ে
কার্তিক বাবুর মন উজালা
গলায় পরেন শিউলি মালা।


এ জাতীয় আরো খবর