শুক্রবার, মে ১, ২০২৬

মো বা র ক হো সে ন

  • তুমি এসেছিলে
  • ২০২৫-১০-২৫ ১০:১৫:৪৫

তুমি এসেছিলে নির্ঘুম রাতের গভীরে-
বলেছিলে একটি কথা,
চোখের ভাষায় যে কথার মিতালি 
ছড়িয়ে পড়েছিল চারপাশ জোছনা প্রহরে
ফুটেছিল শিউলি- শরতের মায়াবী গন্ধে।
আমি আচমকা মাতোয়ারা এক প্রেমিক যেন
তোমার স্পর্শ পাওয়ার বেদনায় কাতর বিহ্বল;

এটা কী কোনো ছল নাকি জল-টলমল
মায়ার কাজল জোছনানদীর ঢেউ উতল 
ঊর্মিমালার অবারিত সুখ সুরভী ! সহসা
অভিসারের গৌরবে বিক্ষিপ্ত চাহনি নিক্ষেপণে
বললো সে, এই নাও কবি- কবিতা সম্ভার;

দেবার আর কিছু নেই আমার জানি,
আমি যে শুধুই তোমার কবিতার রানী। 
সত্যি কী ফিরে পেলাম হারিয়ে যাওয়া কবিতা
আর আমার কাব্যে-প্রিয়ার পরম পরশখানি !


এ জাতীয় আরো খবর