রবিবার, মার্চ ৮, ২০২৬

লি ট ন আ ব্বা স

  • শিশিরে ঘ্রাণ
  • ২০২৫-১০-২৫ ১০:১২:০৫

দূর্বাঘাসে শিশির ঘ্রাণ ; সমৃদ্ধির অগ্রহায়ণ
হরেক ফুলের সাথে ফোটে গন্ধরাজ, শিউলী, কামিনী
সোনালী ধানের ছড়ায় জড়িয়ে আছে কৃষকের ঘাম, 
হতশ্রী কৃষাণীর স্বপ্নের ঘ্রাণ! 

হেমন্তে কৃষকের চোখের ফলায় যে মৃদু হাসি হাসে
জমিন হৃদয় ফুঁড়ে কৃষাণীর ছেঁড়া শাড়ির আঁচল ছেটে যে ফসল ফলে, 
সেই ফলে কতোটা লাভ হয় কৃষকের 
সে হিসেব বরাবর নস্যি হলেও 
অমানবিক হাসির ফড়িয়া ঘাসফড়িংয়ের ঠোঁটে 
লাভের আঠা মেরে নিয়ে যায় কৃষকের শ্রমের দাম! 

তারপরও কৃষাণ-কৃষাণীর ঘরে 
চলে ফুলে-ফলে, পিঠা-পুলির উৎসব
সেথায় কতো দুঃখ রয়েছে পরে
রয়েছে  কতোই না স্মৃতির  শৈশব!


এ জাতীয় আরো খবর