চলতি পথে যখন পা'টা পিছলে পড়েছিল
ভাবতে পারিনি তখন এতটা ক্ষত হবে।
পিচ্ছিল পথে দ্রুত পা সরে যাচ্ছিল
ভাবছিলাম আমি খুব তাড়াতাড়ি হাঁটতে পারি
যদিও এটা হাঁটার গতি নয়----
মুহূর্তে বিপদ ঘটতে পারে তবুও আমি ছুটছি মহানন্দে।
যখন আমি একাকী সময় কাটাই
সূক্ষ্ম চিন্তাগুলো মাথায় ঘুরপাক খায়।
মনে হয় পথটা একদিন বলবে ---
"পথিক আমি ভালোই ছিলাম
তোমারই পদচারণা আমাকে কর্দমাক্ত করেছে।
সেদিন হয়তো আমি এ ধিক্কারের বাস্তবতা থেকে
অনেক --- অনেক দূরে চলে যাবো
যেখানে থাকবে না পথ ও পথিক।