বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

থাইল্যান্ড সফরের প্রথম প্রীতি ম্যাচে বড় হার বাংলাদেশের নারী ফুটবল দলের

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১০-২৫ ০৯:২৬:৪৭
ছবি: সংগৃহীত।

থাইল্যান্ড সফরের প্রথম প্রীতি ম্যাচে হতাশাজনক পরাজয় বরণ করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার (২৪ অক্টোবর) ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরে যায় গোলাম রব্বানী ছোটনের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক থাইল্যান্ড ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় ওরাপিন ওয়েনগোয়েনের গোলে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে লাল-সবুজের মেয়েরা। সাওওয়ালাক পেংগাম ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এবং ম্যাচের শেষ দিকে পাত্তারানান আউপাচাই তৃতীয় গোলটি করেন।
আগামী ২৭ অক্টোবর একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই দল। আসন্ন নারী এশিয়া কাপকে সামনে রেখে এই সিরিজকে প্রস্তুতির অংশ হিসেবে দেখছে বাংলাদেশ।

কীওয়ার্ডস: বাংলাদেশ নারী দল, থাইল্যান্ড ফুটবল, প্রীতি ম্যাচ


এ জাতীয় আরো খবর