রবিবার, মার্চ ৮, ২০২৬

রী তা রা য়

  • অন্তহীন পথে
  • ২০২৫-১০-২৩ ১১:০৫:২৫

ওই ছুটে চলে উদয়ের পথে নবীনের দল
শান্ত পথের উপর দিয়ে নব গানে নব সুরে
রাঙ্গা হলো ধুলো,উষার গানে আবেগময় সুর
আহা!  জীবন কি সুমধুর স্বপ্ন আনে চোখে।
কত আবেগ মাখানো সবুজ তৃণের মতোই
অজস্র হাসি, গান, কত রঙে, কত ঢঙে
চোখে - মুখে আনে রঙধনুর রং।

জোছোনা রাতের মাতাল করা সুরে
প্রজাপতির ডানায় দিয়ে ভর
মন উড়ে চলে দিকে দিকে অনু চিন্তনে
আলোর গতিতে চলে সে উড়ে সাঁই সাঁই শব্দে
ঘুরে আসে দিগ্বিজয়কারী হয়ে মনে মনে।


এ জাতীয় আরো খবর