জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’’ প্রতিপাদ্যে সারা দেশব্যাপী অদ্য পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। এরই অংশ হিসেবে রাজশাহীতে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৮ টায় এক বর্ণাঢ়্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নিসচা রাজশাহী জেলা শাখার কাজিহাটা গ্রেটার রোডস্থ কার্যালয় থেকে শুরু হয়ে লক্ষীপুর মিন্টু চত্বও হয়ে সিএন্ডবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় নিসচা কার্যালয়ে এসে শেষ হয়। এরপর সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোনাজাত করা হয়। বিশেষ করে যার কারণে এই জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়, সেই প্রয়াত জাহানারা কাঞ্চন এর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সেই সাথে নিসচার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সংগঠনটির রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও লায়ন্স ক্লাব অব রাজশাহীর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার প্রকৌ. জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংঠনটির সহ-সাধারণ সম্পাদক প্রকৌ. আরিফুল ইসলাম আরিফ।
আলোচনা সভায় প্রকৌ. জিয়াউদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনা কমানো, ট্রাফিক সিস্টেম ডেভেলপমেন্ট, ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নিয়ন্ত্রণে রাজনৈতিক স্বদিচ্ছা এবং প্রশাসনিক দক্ষতার অভাব বলে আমি মনে করি। রাজনৈতিক নেতারা ও প্রশাসন যদি মনে করেন এবং উদ্যোগ নেন তবে এই সকল সমস্যাগুলো সমাধান করা খুব বেশি কঠিন হবে না। এই সকল সমস্যা সমাধানে নিজে থেকে উদ্যোগী হওয়ার জন্য আমি রাজশাহীর সকল স্তরের রাজনৈতিক নেতা এবং প্রশাসনের প্রতি আহŸান জানাচ্ছি।
আলোচনা সভার সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধুমাত্র সরকারের উপর নির্ভরশীল না হয়ে সামাজিক দ¦ায়বদ্ধতা থেকে নিজ নিজ জায়গা থেকে সকলকে সচেতন হওয়া জরুরী। নিজে ট্রাফিক আইন মানবো এবং অপরকেও মানতে উৎসাহিত করবো, এই মনোভাব গড়ে তুলতে হবে। তবেই আমরা একটা সুন্দর ও নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে পারবো।
আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে প্রকৌ. আরিফুল ইসলাম আরিফ বলেন, রাজশাহী শহওে বর্তমানে সৃষ্ট যানজট নিরসনে অটোরিকশা ও গুরুত্বপূর্ণ মোড়ের ফুটপাত নিয়ন্ত্রণ ছাড়া আর কোন বিকল্প নাই। নিয়ন্ত্রণ সম্ভব হলে একদিকে যেমন যানজট নিরসন হবে তেমনি সড়ককে নিরাপদ করতে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী নানা রকমের পদক্ষপ নেওয়াও সহজ হবে। কাজেই রাজশাহী শহরকে যানজট মুক্ত করতে অটোরিকশা ও গুরুত্বপূর্ণ পয়েন্টের ফুটপাত নিয়ন্ত্রণে খুব দ্রæত পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি। এছাড়াও সকলকে ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতিও গড়ে তোলার আহŸান করছি।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় ডিজিটাল ট্রাফিক সাইন এবংসিগনালএর কোন বিকল্প নাই। এক সময় রাজশাহীতে ডিজিটাল ট্রাফিক সিগনাল চালু ছিল। বর্তমানেও এগুলো চালুর ব্যবস্থা করলে রাজশাহীবাসী ভীষণভাবে উপকৃত হবে।
নিরাপদ সড়কচাই (নিসচা), রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু কেন্দ্রীয় উদযাপন কমিটির সদস্য সচিব মনোনিত হয়ে সাংগঠনিক দায়িত্ব পালনে ঢাকায় অবস্থান করায় তার দিকনির্দেশনায় সকল কর্মসূচি বাস্তবায়িত হয়।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ এর সার্বিক সহযোগীতায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি দেওয়ান একরামুল হক বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, মহিলা বিষয়ক সম্পাদিকা জামিলা আফসারী আলম প্রীতি, কার্যকরী সদস্য আবরার হোসেন তুহিন, দেলোয়ারা সাইদা, এসএম মাহফুজুল হক, ইউনুস আলী, সবুজ আলী, সাধারণ সদস্য আজমিরা আক্তার পাপয়িা, আসমানী খাতুন আখি, আবু সুফিয়ান সাগর, মিজান, মেরিনা, মাহী, আখি প্রমুখ।