রবীন্দ্রনাথ নই গো আমি
নই আমি নজরুল,
লিখতে চাইলে হয় এলোমেলো
হয় আরো ভুল।
তোমায় নিয়ে লিখতে চাইলেম
লিখবো কবিতা,
ভুলো মনটা গেলো ভুলে
পেলোনা খুঁজেই উপমা।
উপন্যাসের পাতায় পাতায়
লিখতে চাইলেম আমি,
আমার হৃদয়ের স্পন্দনে স্পন্দনে
শুধুই তুমি তুমি।
তোমাকেই ভেবে ভেবে
কাটিয়ে দেই বেলা,
তন্দ্রা চোখে এলেও রাতে
স্মৃতিতে জাগি একেলা।
কেউ বলে চাঁদ সুন্দর
কেউ বলে ফুল,
আমার চোখে শুধুই তুমি
ও সব দেখায় ভুল।