বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

ম ম তা জ ত প ন

  • শরতের শেষ দিন
  • ২০২৫-১০-১৮ ১০:১৬:৪৫

শরৎ সকাল শ্যামলী মাঠ আকাশে মেঘের খেলা
টুপটাপ বৃষ্টি আলো-আঁধারি বাড়ছে দিনের বেলা।
হতাশায় বুক কাঁপছে দুরুদুরু নামলো বুঝি বাদল
ফসলি জমি সবুজাভ ভূমি সোনা মুখের আদল।

নেই রোদ্দুর শূন্য দুপুর বৃষ্টির আনাগোনা
একলা ঘরে আপন মনে বিরহের গান শোনা।
মেঘলা আকাশ বইছে বাতাস নড়ছে গাছের পাতা
মেঘের বাজ পড়ছে আজ ব্যাঙের মাথায় ছাতা।

মালতী শেফালী চুপসে গেছে অঝোর ধারা জলে
উঠোনের কোণে ফুলে ভরে গেছে কদম হিজলে।
মাধবীলতা নেতিয়ে পড়েছে কার্নিশ ছোঁয়া ছাদে
ছাতিম তলায় শালিকের ঝাঁক করুণ সুরে কাঁদে।


এ জাতীয় আরো খবর