বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মো হা ম্ম দ আ ব দু ল কা ই য়ু ম

  • বিশ্বাসে
  • ২০২৫-১০-১৮ ১০:০২:৩৪

পায়ে পায়ে পথ চলছি পাশাপাশি দু'জনে
কবে কোন ক্ষণে আজ নেই যবে মনে,
চলছি তো চলছি অন্তত অসীমের পানে
তবে তা-ই হোক জানুক জনে জনে।
মন তো নয় শুধু এক খোলা তলোয়ার
হৃদয় ছোঁয়ার হাতিয়ার বার বার শতবার। 
ট্রয়নগরী পুড়ে ছারখার এভাবে বহুবার,
ধ্বংসস্তুপেও এই আবেদন নয় হারাবার। 
প্রাতে কিংবা সাঝে সকল কাজে দিন-রাতে
সুখ দুঃখের ছলনাতে মিলন মোহনাতে।
আমি নির্লজ্জ বিলিন কামনা,বাসনার প্রয়োজনে
প্রেয়সীর গভীর আলিঙ্গনে বেসুমার আয়োজনে।
প্রকাশ্য দিবালোকে বা নিরব রাতের মায়ায় বাধনে 
বেধেছ উচাটন মনে একান্ত সংগোপনে কত না যতনে।
বৃষ্টি ভেজা ডাহুক ডাকা বৃষ্টি বিলাসে
 সৃজনশীলতার নিবিড় উল্লাসে হরষে।
আস্থার দেয়াল স্বপ্ন ছুঁয়েছে প্রিয়ংবদার মানসে
চোয়ালে অনন্ত যৌবনার পরশে এগাল হেসে।
বাঁচে নদীও নারী গভীর অনুরাগের নাগপাশে, 
পাথর আর পাহাড়ের দৃঢ়তায় অটল বিশ্বাসে।


এ জাতীয় আরো খবর