বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • একটা অনন্য দ্বীপ
  • ২০২৫-১০-১৩ ২১:০৪:০১

ছোট্ট একটা দ্বীপে আমার বাস
এ দ্বীপে কখনো সূর্য ওঠে না
চন্দ্র আসে না জোছনা নিয়ে,
এখানে কেউ বসে না
সুখ-দুঃখের পাঁচালী নিয়ে।
এ দ্বীপ বড়ো অন্ধকার ---
এখানে পাতার ফাঁকে মুখ লুকিয়ে কথা বলে
অগণিত জ্বলজ্বলে নক্ষত্ররাজি,
শামুকের মতো পুষ্ট হয় শোষকের হাত
জোনাকির মতো জ্বলে ওঠে
জমাটবাঁধা রক্ত কণা
ক্ষণিকের ভাবনায় ভেসে ওঠে
মায়ের দুঃখী দুঃখী মুখটা।
আমি কাউকে বলতে পারি না
এ দ্বীপের কথা---
এ দ্বীপের অধিবাসী আমি একা
এ এক অনন্য অবাক দ্বীপ
যার গায়ে আঁকা প্রতিবাদের রুক্ষ ভাষা
অথচ এ বড়ো নির্জন যেন
জমাটবাঁধা অন্ধকারে বিরহী নারীর এলোকেশ।

 


এ জাতীয় আরো খবর