বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর নিকট চাঁদা দাবীর অভিযোগে যুবক গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৫-১০-১১ ২৩:৫২:৩০
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরে একটি ফিলিং ষ্টেশন নির্মাণের জন্য ব্যবসায়ীর নিকট থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে রমজান আলী(২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শহরের ১৪ নং ওয়ার্ডের চাঁদলাই মহল্লার গোলাব আলীর ছেলে। শনিবার(১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের রেহাইচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, শহরের নামোশংকরবাটি এলাকার ব্যবসায়ী তরিকুল ইসলাম ওরফে টি ইসলামের (৬৪) দায়েরকৃত মামলার ভিত্তিতে রমজানকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবসায়ী অভিযোগ করেছেন, তিনি শহরের ১০ নং ওয়ার্ডের নয়নশুকা এলাকায় একটি ফিলিং ষ্টেশন নির্মাণ শুরু করলে গত ১ অক্টোবর রাত ১০টায় রমজান ৪/৫ জন সহযোগিসহ ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। ব্যবসায়ী তাঁদের চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এরপর গত ৫ অক্টোবর রাত ৯টায় ওই ফিলিং ষ্টেশনে হামলা চালিয়ে ভাংচুর ও ক্ষতিসাধণ করে রমজান ও সহযোগিরা। এ সময় সে হুমকি দেয় যে,তাঁকে ৫ লক্ষ টাকা চাঁদা না দেওয়া পর্যন্ত ওই স্থানে কিছুই করতে দেয়া হবে না। এ ঘটনায় ব্যবসায়ী শনিবার মামলা করলে পুলিশ রমজানকে গ্রেপ্তার করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। মামলার অন্য আসামী দের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু হয়েছে।

এ জাতীয় আরো খবর