শনিবার, জুন ২৭, ২০২৬

লা ব নী আ হ মে দ

  • অপেক্ষায় থাকি
  • ২০২৫-১০-০৭ ২২:৪৬:৪৫

কতদিন কত কথা হয়নি বলা,
মনের মানুষ টা অামার সবই বোঝে,
তাহলে কি বলি?
সবই তো বোঝে যাও,
তুমি কি করে বোঝো সব?
উত্তরে বলছিলে,
যেমন করে তুমি চাইতে মনে মনে,
ঠিক তেমন করেই..
অামি নির্বাক চেয়ে থাকতাম তোমার নয়নে,
তুমি অারো হতবাক করে অামাকে বলতে,
তোমার পছন্দের রজনীগন্ধা খাটের উপর..
অামি কি বলবো তোমায়?
তুমি তো স্বর্গটা এনে দেবে চাইলে,
কিন্তু স্বর্গ যে চাইনা,
তুমি একদিন স্বর্গের সুখ হবে,
যেদিন নিজেকে অামি তোমার যত্নে
গড়ে তোমার মন পাবো,
অপেক্ষায় থাকি,
তোমার চাওয়া টুকু সাধ্যের মধ্যে হলে পূর্ণ করতে।

 


এ জাতীয় আরো খবর