বুধবার, জুন ২৪, ২০২৬

আওয়ামী লীগের ফিরে আসার আর কোন সূযোগ নেই-চাঁপাইনবাবগঞ্জে এনসিপি নেতা সারজিস

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-০৭ ২২:০৮:০৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
এনসিপি নেতা সারজিস আলম বলেছেন,দেশে বা বিদেশে যে যাই বলুক,আওয়ামী লীগের ফিরে আসার  আর কোন সূযোগ নেই। কোন কাঠামোতেই আওয়ামী লীগ আর ফিরবে না। আওয়ামী লীগ ফিরে আসা মানে গণ-অভ্যূত্থ্যান  মিথ্যা। এটা হবে শহিদদের রক্তের সাথে বেঈমানি। এটা কখনও হতে  দেয়া হবে না।  এছাড়ও তিনি বলেন,কাউকে আর শেখ হাসিনা হতে দেয়া হবে না। কোন ফ্যাসিষ্ট সরকার আর কায়েম হতে পারবে না।
মঙ্গলবার (৭অক্টোবর) রাতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি.চাঁপাইনবাবগঞ্জের সমন্বয় সভাশেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দলের  উত্তারাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস এসব  কথা বলেন। সম্পতি আলোচিত ‘সেইফ এক্সিট’ প্রসঙ্গে তিনি বলেন, আসলে সেইফ এক্সিট  বলে কিছু নেই। ধর্মে বিশ^াস করলে,এমনকি মৃত্যুর পরও  সৃষ্টিকর্তার নিকট জবাবদিহি করতে হয়। কোনরকম  বা যেন-তেন একটি নির্বাচন দিয়ে সরে যাবার কোন সূযোগ কারও নেই। তা তিনি দেশেই থাকুন বা বিদেশেই যান। বাংলাদেশের জনগনের সামনে তাঁকে দাঁড়াতেই হবে।
সারজিস আরও বলেন, এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে। নির্বাচন কমিশনের সেই সূযোগ রয়েছে। কেন এনসিপিকে শাপলা দেয়া হবে না ? না দেয়া হলে তা হলে তা কমিশনের সঠিক সিদ্ধান্ত হবে না। এটি সুষ্ঠু নির্বাচন করার মনোভাব পোষণ করে না। কয়েকজন উপদেষ্টার   সাম্প্রতিক আচরণের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তাঁদের কর্মকান্ডে মনে হচ্ছে,তাঁদের যেন  নির্দিষ্ট দলপ্রীতি রয়েছে। কোন দল ক্ষমতায় আসবে তা যেন ঠিক হয়ে গেছে।
পিআর পদ্ধতি প্রসঙ্গে সারজিস বলেন,এনসিপি শুধু সংসদের উচ্চকক্ষেই পিআর চায়। নতুন প্রজন্মের ভোটারদের  এনসিপির প্রতি আস্থা রয়েছে বলেও জানান তিনি। নতুন অনুমোদন পাওয়া কোন কোন মিডিয়ায় এনসিপির নেতাদের সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, এমন দু’একটি আছে। তবে  মিডিয়া বহুলাংশে কুক্ষিগত হয় আওয়ামী লীগ আমলে। এটি মিডিয়ার জন্য ভাল দৃষ্টান্ত ছিল না। এনসিপির নির্বাচনী প্রস্তুতি নিয়ে তিনি বলেন, নভেম্বর-ডিসেম্বরের মধ্যে জেলা ও উপজেলা কমিটি গঠন চূড়ান্ত করতে চায় এনসিপি। এ ধরণের সমন্বয় সভা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরণের সভা দলকে এগিয়ে নেয়ার প্রক্রিয়া।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, দলের রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা সংগঠনিক সম্পাদক ইমরান ইমন,যুগ্ম আহব্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল,চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়কারী আলউল হক সহ নেতাকর্মীরা।


এ জাতীয় আরো খবর