মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

পুলিশ সুপারের সাথে নিসচা সাতক্ষীরা শাখার মত বিনিময়

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৫-১০-০৭ ২১:৪৯:৫১

সাতক্ষীরা : আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার ৭ অক্টোবর বিকাল ৫টায় নিসচা সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নিসচা সাতক্ষীরা শাখার সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়।
এসময় নিসচার নেতৃবৃন্দ জেলা পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার সড়ক ব্যবস্থাপনা ও সড়কে দূর্ঘটনা রোধে সচেতনতা কার্যক্রম জোরদার, জেলার যানবাহন চলাচল, ট্রাফিক আইন বাস্তবায়ন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে যৌথভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন নিসচা সাতক্ষীরা শাখার উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান, কার্যকরী সদস্য তৌফিকুজ্জামান লিটু, জি এম সোহরাব হোসেন প্রমুখ।

 


এ জাতীয় আরো খবর