শনিবার, মার্চ ৭, ২০২৬

নিসচা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কাকরাইল মোড়ে ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১০-০৫ ২০:৪০:৩৩

আজ ৫ অক্টোবর রোববার জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কেন্দ্রীয় কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ব্যস্ততম কাকরাইল মোড়ে আয়োজন করা হয় ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম। বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচিতে সাধারণ পথচারী, যানবাহনের চালক, যাত্রী ও শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।
ক্যাম্পেইনে সংগঠনের মহাসচিব এস এম আজাদ হোসেন চালক-যাত্রী-পথচারী অর্থাৎ যারা সড়ক ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলেন,প্রত্যেকে যদি নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হন, তবে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব।সামান্য অসতর্কতায় ঘটে যেতে পারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।তিনি বলেন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবেন না,মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না। সিটবেল্ট ছাড়া গাড়ি চালাবেন না। নিজের জীবনের যেমন মূল্য রয়েছে, তেমনি অন্যের জীবনও সমান মূল্যবান।”
নিসচার কেন্দ্রীয় নেতারা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্ঘটনা কমিয়ে আনা-ই এ কর্মসূচির মূল লক্ষ্য। এজন্য তারা বিভিন্ন পরিবহন চালক, পথচারী, শিক্ষার্থী ও সাধারণ জনগণের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।


ক্যাম্পেইনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, মহাসচিব এস এম আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান,কার্যনির্বাহী সদস্য নাসিম রুমি, আসাদুর রহমান ও কামরুজ্জামান, সাধারণ সদস্য মান্নান ফিরোজ, আল আমীন, আনারুল হক ও মামুন কায়সার লিমন, নজরুল ইসলাম ফয়সালসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

 


এ জাতীয় আরো খবর