রবিবার, মার্চ ৮, ২০২৬

জনসচেতনতার মাধ্যমেই দুর্ঘটনামুক্ত সড়ক গড়ে তোলা সম্ভব

  • প্রকৌ. আরিফুল ইসলাম আরিফ
  • ২০২৫-১০-০৫ ২০:১৭:০৮

সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করার আহবান নিয়ে আজ ৫ অক্টোবর ২০২৫ইং রোববার সকাল ১১ টায় রাজশাহীর জিরো পয়েন্টে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা ও আন্তর্জাতিক যুব সংগঠন জেসিআই রাজশাহীর যৌথ উদ্যোগে  সড়ক নিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে রোড-শো, লিফলেট বিতরণ ও ট্রাফিক ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিসচা রাজশাহীর উপদেষ্টা প্রকৌশলী জিয়াউদ্দীন আহমেদ, সহ- সাধারন সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম,  জেসিআই রাজশাহীর লোকাল প্রেসিডেন্ট ও নিসচা রাজশাহীর সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ। এসময় বক্তারা সকলে বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরাতে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। জনসচেতনতার মাধ্যমেই দুর্ঘটনামুক্ত সড়ক গড়ে তোলা সম্ভব।”
মাসব্যাপী এই কর্মসুচীর লক্ষ্য হলো-সবার মধ্যে ট্রাফিক আইন মানার অভ্যাস তৈরি করা এবং সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি করা। এসময় আরও উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য- কবি মোস্তফা ফেরদৌস হাজরা, সবুজ আলী, আজমিরা আখতার পাঁপিয়া, সদস্য- সাহান, মাহি, মেরিনা, মিজান, মৌসুমি, ইসমত আরা, আঁখিমনিসহ জেসিআই এর অন্যতম সদস্য মাহমুদুর রহমান সবুজ, এম এ ইসলাম জয়, সুয়ায়েব ফারদিন, মুস্তাকিম হোসেন প্রমুখ।
 

 


এ জাতীয় আরো খবর