শনিবার, মে ২, ২০২৬

শা ম ছ্ তা স নু ভা শ ব ন ম ও মি

  • বলে দিও
  • ২০২৫-১০-০৪ ২১:৪৫:৪৬

যদি কভু ভুল করে ফেলি,
বলে দিস, "এটা তোমার ভুল।"
অভিমানে মুখ গুঁজে বসে থেকো না,
নষ্ট হবার কষ্ট হয়।

আমার ভাল লাগা যদি ভাল না লাগে,
বলে দিক, "তোমার এগুলো ভাল লাগে না"
মানিয়ে নেবার ছল করো না,
ভালবাসলে সব ভাল লাগবে এমন তো কথা নেই।

মনে অবিশ্বাস জমলে চুপচাপ সরে যেও না,
কারণ দর্শানোর নোটিশ জারি করে, 
আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিও।
আশাতীত ব্যাখ্যা যদি দিতে না পারি,
চোখের সম্মুখ দিয়ে সশব্দে প্রস্থান করো। 

আমায় ভাল না বাসলে,
অন্যের ভালবাসার মোহে পড়লে, 
বলে দিও, "আমি তোমাকে ভালবাসি না,
মনে আমার অন্যজনের বাস।"
ভালবাসার প্রচন্ডতায় হয়তো ছাড়তে পারবো না।
কিন্তু জোর করে অধিকার কে'বা পাই?
মিথ্যা অভিনয়ে কে'বা ক্ষত বিক্ষত হতে চাই?


এ জাতীয় আরো খবর