মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে সফল ২৩ নারী ফুটবলারকে সংবর্ধনা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-০৪ ০৯:৩২:০৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে   সফল ২৩ নারী ফুটবলারকে সংবর্ধনা দেয়া হয়েছে। সেই সাথে আজীবন  সম্মাননা পেয়েছেন দুই প্রবীণ ক্রীড়া সংগঠক। শুক্রবার(৩ অক্টোবর)   সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে প্রবাসী রেজা  হায়াত নামে একজন সমাজসেবীর পৃষ্ঠপোষকতায়  সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেসমিন খাতুন।
সংবর্ধিত ফুটবলারদের মধ্যে রয়েছেন রেজা হায়াতের  আগ্রহে জেএফএ অনুর্ধ-১৪ ইয়ুথ  ্ঊইমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৫ এ রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ দলের ১৮ নারী ফুটবলার এবং অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেণ্ট-২০২৫ এ  চ্যাম্পিয়ন রাজশাহী দলে অংশ নেয়া ৫ নারী ফুটবলার। অনুর্ধ-১৪ দলের ফুটবলারদের প্রত্যেককে দেয়া হয় ক্রেষ্ট ও ১০ হাজার টাকা । অপরদিকে অনুর্ধ-১৭ দলের ফুটবলারদের প্রত্যেককে দেয়া হয় ক্রেষ্ট ও ৫০ হাজার টাকা।
এছাড়া জেলার নারী ফুটবলকে এগিয়ে নিতে নিরলসভাকে কাজ করে যাওয়া কোচ সেতাউর রহমানকে দেয়া হয় ক্রেষ্ট ও  ২৫ হাজার টাকা। অনুষ্ঠানে  জেলার  ফুটবল  উন্নয়নে অবদান রাখায় আজীবন সম্মননা পান প্রবীণ ক্রীড়া সংগঠক ইসরাইল সেন্টু ও মজিবুর রহমান খান। তাঁদেও সম্মননা স্মারক ও ২৫ হাজার টাকা করে দেয়া হয়।
অনুষ্ঠানে  প্রবাসী রেজা হয়াতের লিখিত বক্তব্য পড়ে শোনান স্কউটার আশরাফুল আম্বিয়া সাগর। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নারী ফুটবল নিয়ে এমন আগ্রহ  ফুটবলারদের নিশ্চিতভাবেই উৎসাহিত করবে। জেলা প্রশাসক বলেন, নারী ফুটবলের জন্য  সবরকম সরকারি সহায়তা করা হবে।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন সংগঠক ইসরাইল সেন্টু, ফুটবলার আখি আক্তার ও শ্রীমতি সেনোতি। এছাড়াও বক্তব্য দেন রেজা হায়াতের বড়ভাই ও সমাজসেবী ডা,আনোয়ার জাহিদ রুবেন ,অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান সহ অনান্যরা।


এ জাতীয় আরো খবর