ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ছাতিয়ানী যুব সমাজের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট এর খেলা আজ বিকাল সাড়ে ৩ টায় ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। বিষেশ অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মিতা পারভীন। খেলার উদ্বোধন করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলী আহমদ খান ধলা। বিশেষ অতিথি ছিলেন জামিরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাফেজ আব্দুল আজিজ বিশ্বাস , মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন ভূইয়া, ও মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মুরশিদা ইয়াসমিন। রাকিবুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন অধ্যাপক গোলাম মাওলা, করিম সরদার, হালিম সরদার, হারুন আর রশিদ, হালিম শেখ, লেলিন মোল্লা, ইয়ামিন মোড়ল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ.। খেলায় অংশগ্রহণ করেন জামিরা বাদশা একাডেমি বনাম বন্ধু মহল ফুটবল একাডেমি। খেলায় জামিরা বাদশাএকাডেমি ৩ - ১ গোলে বন্ধু মহল ফুটবল একাডেমি কে পরাজিত করে জামিরা বাদশা একাডেমি জয়লাভ করে।