বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-০৩ ১৯:১৯:১১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে র‌্যাবের অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ আরিফ হোসেন(৪৯) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি শহরের মিলকি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। র‌্যাব জানায়,গত বুধবার(২ অক্টোবর)  দুপুর পৌনে ১টার দিকে  উদয়ন মোড় ষ্টেশন রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ তুলেছে র‌্যাব।
শুক্রবার(৩অক্টোবর) সকাল ৯টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো  প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হন  আরিফ। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানায় র‌্যাব। 


এ জাতীয় আরো খবর