বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

হো স নে য়া রা বে গ ম

  • তুমি নেই বলে
  • ২০২৫-১০-০১ ১৯:৪১:১৩

তপ্ত বাতাস রুদ্ধ চারিধার 
নেই মেঘ -বৃষ্টি জল
নেই হিমেল হাওয়া
ভোরের শিশির টলমল।
থেমে গেছে পাহাড়ি ঝর্ণা 
নদীর স্রোতধারা .
নিকষ আধঁরে ঢেকেছে চরাচর।
স্তব্ধ বাশরীর সুর
পাখীদের কলকাকলি
উপাসনায় জ্বলে না দ্বীপালি।
নেই চাঁদের স্নিগ্ধ  বিকিরণ 
সূর্যের আলোও ম্লান ফিকে
যেন থেমে গেছে মহাজগত
সৌরমন্ডল স্থীর আপন কক্ষপথে।
শুধু কি তুমি নেই বলে???


এ জাতীয় আরো খবর