মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

ম ম তা জ ত প ন

  • কাঠুরে দাদু
  • ২০২৫-০৯-২৯ ১০:৪২:৫০
ফাইল ছবি

কী গো দাদু ! যাচ্ছো কোথায় ? 
কাঠ কাটিতে পাশের পাড়ায়,
শরীর কেমন যাচ্ছে তোমার
বেহাল দেখেও জিগাও আবার ! 

কোথায় তোমার দেশের বাড়ি
জেলার নামটা নীলফামারী,
নীলফামারী কে কে আছে 
মা-বাবা বউ, বাচ্চা আছে।

কেমন করে চলছে তারা
টাকা পাঠাই বিকাশ দ্বারা,
ঠিকানা কি আছে তাদের ? 
অভাব শুধুই মোটা ভাতের। 

শরীর তোমার ভীষণ নাজুক 
এছাড়া আর নাই তো সুযোগ,
কাঠ কেটে কি সংসার চলে !
ভাগ্যের লিখন একেই বলে ।

তোমার প্রতি হচ্ছে মায়া 
কেউ দেখে না আমার ছায়া,
ছেলে-মেয়ে ক'জন তোমার ? 
দুই ছেলে এক মেয়ে আমার ।

বিয়ে তাদের হয়েছে কি ? 
বিয়ের আলাপ চুকিয়েছি,
ছেলেরা রোজ নেয় কি খবর ? 
পারলে তারা খুঁড়ে কবর। 

টাকা-কড়ি দেয় না তারা ? 
চলতে পারে বাপকে ছাড়া 
তোমায় দেখে আছে শেখার
সবাই শুধু খাটেন বেকার।

সন্তান তোমার হয়নি মানুষ ! 
বানিয়েছি আজব ফানুস 
সঠিক শিক্ষা দাওনি তুমি 
সহজ-সরল মূর্খ আমি।


এ জাতীয় আরো খবর