শনিবার, জুন ১৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের কুখ্যাত মাদকস্পটে যৌথ বাহিনীর হাতে মাদকসহ দম্পতি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২৮ ২২:২৪:৪৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায়  যৌথ বাহিনীর একটি মাদকবিরোধি অভিযানে ৮৮ পিস ইয়াবা,৩৮ গ্রাম গাঁজা,মাদকবিক্রির নগদ প্রায় ৮৮ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন সহ এক দম্পতি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারা হলেন গোমস্তাপুরের আনারপুরের লাল মোহম্মদের ছেলে মো.বেলাল (৩৪) ও তাঁর স্ত্রী উজলেফা বেগম(৩৫)।
রোববার(২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রহনপুর পৌর এলাকার কূখ্যাত মাদকস্পট কেডিসিপাড়া এলাকায় জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের তত্বাবধানে অভিযানে অংশ নেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গোলাম রাব্বানী এবং সেনাবাহিনী,র‌্যাব ও  মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের ৫০ সদস্য।
রাত পৌনে ৯টায় জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গ্রেপ্তাররা তালিকাভূক্ত মাদক কারবারি। বহুদিন যাবৎ তাঁরা প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা ও অপরাদমূলক কার্যক্রমে জড়িত রয়েছেন। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর