একমুঠো সম্পূর্ণতা আঁচলে তুলে
অন্তত একটি অবকাশ
পার তো হলো
এও বা কম কীসে ?
ডায়েরির শাদা শব্দগুলো থেকে
ভেসে আসা পরিযায়ী পাখিদের ডাক
মধ্যরাত গড়িয়ে এলানো চুলে ঢুকে
শব্দহীন শব্দে বিলি কেটে কেটে
চোখের দিগন্তে সন্তর্পণে স্বপ্ন আঁকে
এও বা কম কীসে.....?