বুধবার, জুন ২৪, ২০২৬

এস এম আজাদ হোসেন

  • প্রতিহিংসা
  • ২০২৫-০৯-২৮ ১০:০৩:৩২

আগুনে আগুন দিলে
ছাই ছাড়া কিছুই থাকে না,
তবু মানুষ প্রতিশোধের আঁচ
নিজের বুকেই জমা রাখে।

যে চোখে প্রতিহিংসা জ্বলে
সেই চোখেই আলো মরে যায়,
হৃদয়ের আয়নায় তখন
নিজেকেই অপরাধী দেখা দেয়।

প্রতিহিংসা মানে শেকল,
যা আমাদের মুক্তি দেয় না,
দু'জনের রক্ত নয়-
শুধু মানবতার ক্ষয় ডেকে আনে।

শেষমেশ, প্রতিহিংসা
কাউকে জেতায় না-
জয় পায় শুধু
শূন্যতা আর অন্ধকার।

 


এ জাতীয় আরো খবর