আমাদের মেয়েদের কিছু ব্যাপার থাকে।
কিছু মানুষের সাথে আমাদের সম্পর্ক হয়, এনারা আমাদের পরিবারের কেউ নন, বন্ধুত্বও নেই - তারপরও অদ্ভুত একটা সম্পর্ক গড়ে উঠে।
অনেক ব্যক্তিগত গল্পও আমরা তাঁদের সাথে বলে থাকি।
যা কিনা অনেক সময় আমরা পরিচিত লোকজনদেরও হয়তো বলি না।
এই পেশার মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য হচ্ছে দর্জি, তারপর কেশ বিন্যাসকারী।
হ্যাঁ, খুব হাসি পেয়ে গেল তো!
একটা কাজ করুন, আজকেই পরিচিত কোনো মেয়েকে গিয়ে বলুন দর্জি বদলে ফেলতে, দেখুন তো কি হয়!
আমি হলফ করে বলতে পারি, লঙ্কাকাণ্ড হয়ে যাবে মশাই!
স্বামী বদল করা সহজ, কিন্তু দর্জি ! বড্ড স্পর্শকাতর জায়গা।
কিছু মেয়ে তো দর্জিকে বিয়ের দাওয়াতে সামিল করেন। হবে নাইবা কেন বিয়ের ঝক্কি কিন্তু মা বাবার সাথে সাথে এনাকেও সামলাতে হয়।
তাই খুব সাবধান এই বিষয়ে যদি কোনো উল্টোসিধে মন্তব্য মুখে এসেও গিয়ে থাকে চেপে রাখতে শিখুন!!