যশোরের চৌগাছায় উপজেলা জামায়াতের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে শহরের প্রেসক্লাব মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ মিছিলে দলটির কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াত মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আমিন উদ্দীন খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক পৌর প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান প্রার্থী রহিদুল ইসলাম খান, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা. গিয়াস উদ্দীন, পৌর জামায়াতের আমীর মাওলানা, আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও নারায়নপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী তুহিনুর রহমান, সুকপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আলিম, ধুলিয়ানি ইউনিয়ন জামায়াতের সভাপতি রোকনুজ্জামান, জগদীশপুর ইউপি সাবেক চেয়ারম্যান মাওলানা. আব্দুর রহান, পাশাপোল ইউপির চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল কাদের প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন ২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনা পালিয়েছে। এরপর ছাত্র- জনতার আকাক্সক্ষা অনুযায়ী অন্তবর্তী সরকার দেশ চালাচ্ছেন। সেই জনগণের ৭০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছেন। ঐক্যমত কমিশনে ৩১ দলের মধ্যে ২৫ টি দল পিআরের পক্ষে রয়েছে। শুধুমাত্র একটি দল পিআরের পক্ষে নেই। ৭১ শতাংশ মানুষের মেন্ডেটকে উপেক্ষা করে কোনও একটি দলের পক্ষে ঝুঁকলে ভবিষ্যতে গণবিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হবে। যা দেশ ও জাতির জন্য ভয়ংকার পরিনতি ডেকে আনবে। দলটির দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেরুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এদিকে একই দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দলোন ও খেলাফত মজলিস চৌগাছা উপজেলা শখার উদ্যোগে মিছিল ও সমাবেশ করেছে।