চলো যাই ওই নীল আকাশ পারে;
যেথা স্বাধীনতা আছে
ইচ্ছেমতো উড়িবারে।
কি আবেশে যাবো
ভাবছি মনে মনে
তোমার সনে।
ওই দূরে ঘাসের বুকে
শিশির বিন্দু যেমন-
সূর্যালোকপাতে মিলায়
ঘাসের বুকে।
আমার সকল রাগ- অভিমান
চাওয়া,পাওয়া হাসি -কান্না
মিশে যাক তোমার মনে।
চলো যাই ওই সুদূরের দিগন্তে
যেখানে মাটির সাথে রঙ্গিন -
মেঘের মিতালী।
জীবন যেখানে মনে হয়
ইচ্ছে ঘুড়ি।
শুধু লাটাই রেখো হাতে
ভ্রমর আঁখিপাতে।