ভুল হয়েছে, ঘাট হয়েছে মানছি
তোমার কাছে প্রেম চেয়েছি
তাইতো ধরায় নামছি।
নগ্ন নয়ন, নগ্ন কুসুম, নগ্ন আকাশ, তারা
ভালোবাসায় নগ্ন হৃদয় তাই দিয়েছে সাড়া
নগ্ন বাউল, নগ্ন খমক, মগ্ন তাহার মন
সাধন মার্গে নগ্নতা তাই পুজার আয়োজন
নজর যদি সুন্দর হয়, প্রেম হয়ে যায় পুজো
নগ্ন প্রেমিক, পুজো নিতেই শরৎ এলে এসো।
নগ্ন কমল মালায় ঢাকা বুকের নগ্ন কমলকলি
বসনহীনা বনদেবী তোমায় পুজবে অংশুমালি।
মনমন্দিরে পেতেছি আসন নগ্ন তাহার দ্বার
ত্রিভুজাকৃতি আসনে পেতেছি মগ্ন মন আমার।