রবিবার, মে ৩১, ২০২৬

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স, বাড়ল আন্তর্জাতিক সমর্থন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-২৩ ১০:৪১:২৫
ফাইল ছবি

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে এই ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর মধ্য দিয়ে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থনের পরিধি আরও বিস্তৃত হলো।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনকে সর্বশেষ স্বীকৃতি দেওয়া দেশ হলো ফ্রান্স। বিবিসি জানায়, এই পদক্ষেপ এমন এক সময় এলো যখন গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। কেবল সোমবার ভোর থেকে চালানো বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৭ জন ফিলিস্তিনি, যার মধ্যে অধিকাংশই গাজার সাধারণ বাসিন্দা।
এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ পুনরায় জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র সমাধান হলো দ্বি-রাষ্ট্র নীতি। ফ্রান্স চায় ইসরায়েল ও ফিলিস্তিন পরস্পরকে স্বীকৃতি দিয়ে পাশাপাশি দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকুক।
ফরাসি সরকারের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিনের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে বিশ্লেষকদের ধারণা।


কীওয়ার্ডস:ফ্রান্স ফিলিস্তিন স্বীকৃতি,দ্বি-রাষ্ট্র সমাধান,গাজা হামলা,ইমানুয়েল ম্যাক্রোঁ


এ জাতীয় আরো খবর