মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

না জ মা বে গ ম না জু

  • সোঁদামাটির হৃদয় অতল ঘ্রাণ
  • ২০২৫-০৯-২২ ১২:২০:৪৭

বৃষ্টির কাছে
শুনতে চেয়েছিলাম মাটি আর আকাশের 
মিলন বেলার গল্প। 
মেঘবতী দিনের কথন 
সোঁদা গন্ধে ভরাল আকাশ। 
আকাশের কাছাকাছি বৃষ্টির সুরভী পেতে
দীর্ঘশ্বাসে থামি, 
মেঘকণা আর মাটিকণায় তখন
অন্তহীন মাখামাখি--।
এখানেও রোদপোড়া ভেজামাটি
সোঁদামাটির হৃদয় অতল ঘ্রাণ 
বৃষ্টি যেন শুধু মাটিতেই নতমুখী
অবনত বারবার।
বৃষ্টিরা মাটিকণা শুষে মাটিগন্ধা বারবার।

 


এ জাতীয় আরো খবর