বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • আর দেখতে চাই না
  • ২০২৫-০৯-২২ ১২:০৪:৫৩

আমি আর তাকাতে চাই না --দেখতে চাই না ক্ষয়িষ্ণু  চাঁদকে 
দেখতে চাই না খসে পড়া উল্কাপিণ্ডকে, 
চাই না মেঘে ঢাকা আকাশের বিবর্ণ রূপ 
ভালো লাগে না প্রকৃতির এই বিবর্তন ।

নদীরা মরে গেছে, পাহাড় ধ্বসে পড়ছে, বনোভূমি উজাড়
বিলুপ্ত হয়ে যাচ্ছে পশুপাখি।
কমে গেছে বাতাসে অক্সিজেন,
মরণ ব্যাধির সংক্রমণে প্রতিদিন ঝরছে কত জীবন।

আমি আর দেখতে চাই না বিবেকহীন মানুষের আনন্দ উল্লাস, 
মনোভূমি এখন মরুভূমিতে পরিণত হয়েছে
আর সেখানে প্রাণের স্পন্দন পাই না। 
চোখ ঝপসা হয়ে আসে হতাশায়
কচ্ছপের মতো হাত-পা গুটিয়ে পড়ে থাকি চুপচাপ, 
মনে মনে ভাবি আমি কী জীবন্ত মানুষ না ছায়া !


এ জাতীয় আরো খবর