বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • কী ফুল ফোটাবে বলো
  • ২০২৫-০৯-২২ ১২:০০:০০

কী ফুল ফোটাবে বলো আজ এমন বাদল দিনে
আমি নেবো সেই ফুল আকুল হৃদয় দিয়ে কিনে,
দুচোখে মেঘ জমেছে, ঠোঁটে ছোঁয় ঝরঝর বৃষ্টি
নরম কথার ফুলে হয় কত নতুনের সৃষ্টি। 

জানালা খুলে ডাকছি চলে এসো জলভেজা পায়ে
নীরবতা ভেঙে দাও তোমার ঘন মেঘের ছায়ে,
ফুল নয় তুমি ফোটো আমার এ বিলাস বাগানে
ফুলের মতোই থেকো শরতের আগমনী গানে।

তোমাকে চাওয়া মানে আহ্লাদী বৃষ্টিতে ঘুম ভাঙা
তোমাকে পাওয়া মানে প্রিয় সুরে সুরে মন রাঙা,
বর্ষায় যে ফুল ফোটে তাদের কী করে ফেলে রাখি
রাঙা এই মন ছুঁয়ে গান শোনায় সুরেলা পাখি। 

এ বাদল দিনে থাকো মন জুড়ে প্রিয় গান হয়ে
উত্তাল সাগর দেবো পাড়ি জীবন তরণী বয়ে।


এ জাতীয় আরো খবর