সোমবার, মে ২৫, ২০২৬

বাংলাদেশকে পরিচ্ছন্ন জ্বালানির পথে এগোতে হবে এখনই: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-২০ ১১:১১:৪৫
ছবি: সংগৃহীত।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অবিলম্বে পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানে অগ্রসর হতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ ও তাঁর সহকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। ইউনূস বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ ও ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল থাকতে পারে না। এখন সময় এসেছে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ স্থাপনসহ বিকল্প জ্বালানি ব্যবহারের।
কার্ল পেজ আলোচনায় জানান, আধুনিক পারমাণবিক প্রযুক্তি ও হাইব্রিড সিস্টেম বাংলাদেশকে নির্ভরযোগ্য, শূন্য-কার্বন বিদ্যুৎ সরবরাহে সহায়তা করতে পারে। বিশেষ করে বার্জ-ভিত্তিক পারমাণবিক চুল্লি শিল্প খাতকে কয়েক দশক ধরে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা রাখে।
ড. ইউনূস আরও জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই নতুন জাতীয় বিদ্যুৎ নীতি প্রণয়ন করেছে, যেখানে সৌর জ্বালানির গ্রহণযোগ্যতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে পারমাণবিক বিকল্প বিবেচনায় নেওয়ার আগে কঠোর গবেষণা ও সম্ভাব্যতা যাচাই প্রয়োজন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

কীওয়ার্ডস:পরিচ্ছন্ন জ্বালানি বাংলাদেশ,ড. মুহাম্মদ ইউনূস,জাতীয় বিদ্যুৎ নীতি,সৌরবিদ্যুৎ বাংলাদেশ,পারমাণবিক শক্তি আলোচনা


এ জাতীয় আরো খবর