বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্ক: সুপার ফোরেও বজায় থাকছে নিষেধাজ্ঞা

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৯-১৯ ১০:৩৮:১৩

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া হ্যান্ডশেক বিতর্ক এখনও থামছে না। গ্রুপপর্বের ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি। আসন্ন সুপার ফোরেও একই দৃশ্য দেখা যাবে বলে নিশ্চিত হয়েছে।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আইসিসির সিইও সংযোগ গুপ্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন। এরপর পাকিস্তান অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠকে পাক ক্রিকেটারদের নির্দেশ দেওয়া হয়—ভারতের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন থেকে বিরত থাকতে।
আইসিসির এই নির্দেশ পাকিস্তান গ্রহণ করেছে। ফলে রোববারও ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক হবে না।
এদিকে ভারত-পাক ম্যাচে রেফারি অ্যান্ডি পাইক্রফটের ক্ষমা চাওয়া নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানি পক্ষ দাবি করেছিল, পাইক্রফট ক্ষমা চেয়েছেন। তবে টাইমস অফ ইন্ডিয়া ও ক্রিকবাজ জানায়, তিনি কেবল নিজের অবস্থান পরিষ্কার করেছেন, ক্ষমা চাননি। আইসিসির এক সূত্রও জানিয়েছে—“ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।”
সব মিলিয়ে, মাঠের লড়াইয়ের পাশাপাশি হ্যান্ডশেক বিতর্কে ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।

কীওয়ার্ডস: এশিয়া কাপ ২০২৬,ভারত পাকিস্তান হ্যান্ডশেক বিতর্ক,আইসিসি নির্দেশনা,পাকিস্তান ক্রিকেট দল,এশিয়া কাপ সুপার ফোর


এ জাতীয় আরো খবর